গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৫:৪৭ সময়
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। একই সঙ্গে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে জেলা প্রশাসক পর্যায়ে এ রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের একই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে তার বর্তমান কর্মস্থল পরিবর্তন করে গোপালগঞ্জে পদায়ন করা হলো।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপন ৬ নভেম্বর ২০২৬।