সিকিম সীমান্তে চীনের দিক থেকে আসা বিমানের ২৫ মিনিট অবস্থান, রহস্য ঘিরে উদ্বেগ
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৪ সময়
ভারতের সিকিম সীমান্তসংলগ্ন আকাশসীমায় চীনের দিক থেকে উড়ে আসা একটি অজ্ঞাত বিমানের গতিবিধি ঘিরে রহস্য তৈরি হয়েছে। গত ১২ নভেম্বর বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর দেয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ভারতীয় বিমানবাহিনী একাধিকবার রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করলেও বিমানটি তাৎক্ষণিকভাবে সরে যায়নি।বিমানটির মালিকানা, পরিচয় ও উড্ডয়নের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।২৫ হাজার ফুট উচ্চতায় গতিবিধিসেনা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর সকাল ৮টার দিকে বিমানটির গতিবিধি ভারতীয় বিমানবাহিনীর রাডারে ধরা পড়ে। বিমানটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। এরপর একাধিকবার রেডিও বার্তা পাঠিয়ে সেটিকে ভারতীয় আকাশসীমা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশের পরও অন্তত ২০ মিনিট ধরে বিমানটি ওই এলাকায় চক্কর দেয়।শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ববিমানটির গতিবিধি শনাক্ত হওয়া এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশটির অন্যান্য অঞ্চলের স্থলযোগাযোগের প্রধান পথ এই করিডোর। ফলে ওই এলাকার আকাশসীমায় অজ্ঞাত বিমানের দীর্ঘ সময় অবস্থানকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে বিমানটি কোনো সামরিক, বেসামরিক কিংবা অন্য কোনো সংস্থার ছিল কি না, তা এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন ১৫ নভেম্বর ২০২৬।