হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৫:২৮ সময়
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে তৎপরতার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) রাতে মামলা দায়েরের পর চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের অভিযোগ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছেন। মামলা দায়েরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। শনিবার অনুমতি পাওয়ার পরই মামলা করা হয়।জব্দ করা হয় ব্যক্তিগত ও দাপ্তরিক ফোনএর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।ওই দিনই জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।এর আগে ১১ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে তখন তাকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তিনি জানিয়েছিলেন, একটি অভিযোগের ভিত্তিতে তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি, মামলা দায়ের এবং ফোনের ফরেনসিক পরীক্ষার মধ্য দিয়ে অভিযোগের তদন্ত এগিয়ে নেওয়ার পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হলো।