শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ৩০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ম্যানেজার’ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শোরুম ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের ডিপ্লোমা, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।নিয়োগের বিস্তারিতপ্রতিষ্ঠান: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডপদের নাম: শোরুম ম্যানেজারপদসংখ্যা: ৩০টিশিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরপ্রার্থীর ধরন: পুরুষবয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছরচাকরির ধরন: পূর্ণকালীনকর্মক্ষেত্র: অফিসেকর্মস্থল: যেকোনো স্থানবেতন: আলোচনা সাপেক্ষেযেসব সুযোগ-সুবিধা মিলবেনিয়োগপ্রাপ্তরা বেতনের পাশাপাশি মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটি পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিক্রয় প্রণোদনা ও কমিশনের সুযোগ রয়েছে।আবেদন করবেন যেভাবেআগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।আবেদনের শেষ সময়: ১২ ডিসেম্বর ২০২৬।তথ্যসূত্র: যুগান্তর, চাকরি বিভাগ; প্রকাশিত ১৪ নভেম্বর ২০২৬।