চ্যাটে প্রবেশ না করেই দেখা যাবে বার্তার প্রিভিউ, যুক্ত হচ্ছে পিন, আর্কাইভ ও ডিলিটসহ কুইক অ্যাকশনহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। নতুন এই ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে নির্দিষ্ট কোনো চ্যাটে প্রবেশ না করেই বার্তা পড়া যাবে। এতে কথোপকথন না খুলে মেসেজের প্রিভিউ দেখার পাশাপাশি প্রেরকের কাছে রিড রিসিপ্ট বা ব্লু টিক পাঠানো এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ‘চ্যাট প্রিভিউ’ সুবিধা যুক্ত করার কাজ চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট না খুলেই সাম্প্রতিক বার্তাগুলো দেখতে পারবেন। পাশাপাশি কথোপকথন পরিচালনার জন্য কয়েকটি দ্রুত ব্যবহারের অপশনও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।যেভাবে কাজ করবে চ্যাট প্রিভিউনতুন ফিচারটি চালু হলে নির্দিষ্ট কোনো চ্যাটের ওপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই একটি প্রিভিউ উইন্ডো দেখা যেতে পারে। সেখানে ওই কথোপকথনের সাম্প্রতিক বার্তাগুলো প্রদর্শিত হবে। প্রয়োজনে উইন্ডোর ভেতরে স্ক্রল করে আগের মেসেজও পড়তে পারবেন ব্যবহারকারীরা।এ ক্ষেত্রে মূল চ্যাটে প্রবেশের প্রয়োজন হবে না। ফলে কথোপকথনটি না খুলেই বার্তা দেখার পাশাপাশি সেটিকে আনরিড বা অপঠিত অবস্থায় রাখার সুযোগ থাকতে পারে। এতে রিড রিসিপ্ট চালু থাকা অবস্থায়ও প্রিভিউ থেকে বার্তা পড়লে প্রেরকের কাছে ব্লু টিক যাওয়ার বিষয়টি এড়ানো সম্ভব হতে পারে।চ্যাট না খুলেই করা যাবে একাধিক কাজচ্যাট প্রিভিউয়ের সঙ্গে ‘কুইক অ্যাকশন’ নামে কয়েকটি সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে মূল চ্যাটে প্রবেশ না করেই কোনো কথোপকথন রিড বা আনরিড হিসেবে চিহ্নিত করা, পিন করা, আর্কাইভ করা কিংবা মুছে ফেলা যাবে।এ ছাড়া ‘মোর অপশন’ থেকে চ্যাট লক করার সুবিধাও যুক্ত হতে পারে। ফলে ছোটখাটো কাজের জন্য বারবার আলাদা চ্যাট খুলতে হবে না। এতে একসঙ্গে একাধিক কথোপকথন পরিচালনা করা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।কবে নাগাদ চালু হবে?নতুন ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সুবিধাটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। বিটা সংস্করণের ব্যবহারকারীরা কবে থেকে এটি পরীক্ষার সুযোগ পাবেন, সেটিও নিশ্চিত নয়।চূড়ান্তভাবে চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেসেজ পড়া ও চ্যাট পরিচালনার অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে। তবে ফিচারটির চূড়ান্ত সুবিধা, কার্যপদ্ধতি ও উন্মুক্তের সময় জানতে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।তথ্যসূত্র: প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০টা ২১ মিনিট।