আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ ও কোপাইলট ব্যবহারে বিঘ্ন; স্কুল, আদালত ও সরকারি কার্যক্রমেও প্রভাবপ্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিভিন্ন সেবা। শুক্রবারও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির একাধিক ডিজিটাল সেবা ব্যবহারে বিঘ্ন ঘটেছে। এতে ই-মেইল, শিক্ষা কার্যক্রম, দাপ্তরিক কাজসহ বিভিন্ন অনলাইন সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক ব্যবহারকারী।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার মানুষ ঘুমিয়ে থাকার সময় অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাজ্যে এ বিপর্যয়ের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ায় স্কুল, আদালত ও সরকারি সেবা কার্যক্রম ব্যাহত হয়। জাপানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি পরিষেবায় সমস্যা দেখা দেয়। যুক্তরাজ্যে স্কুল, পুলিশ বিভাগ এবং জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসও এ বিপর্যয়ের প্রভাবে পড়ে।কারণ অজানা, সাইবার হামলার প্রমাণ পায়নি মাইক্রোসফটপ্রায় ১৮ ঘণ্টা আগে শুরু হওয়া এ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে মাইক্রোসফট জানিয়েছে, ঘটনার সঙ্গে কোনো ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড বা সাইবার হামলার সম্পৃক্ততার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইউরোপ, জাপান ও উত্তর আমেরিকার কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক সেবা এখনো সমস্যার মুখে রয়েছে। কখন সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানায়নি প্রতিষ্ঠানটি।যেসব সেবায় সমস্যা হচ্ছেমাইক্রোসফটের একাধিক জনপ্রিয় সেবায় ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েছেন। এর মধ্যে রয়েছে—এক্সচেঞ্জ অনলাইন: আউটলুকের ওয়েব সংস্করণে ই-মেইল ইনবক্সে প্রবেশ করতে পারছেন না অনেক ব্যবহারকারী।মাইক্রোসফট ৩৬৫ এডুকেশন: অ্যাসাইনমেন্ট, রিডিং প্রগ্রেস ও স্পিকার প্রগ্রেসের মতো শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।মাইক্রোসফট কোপাইলট ৩৬৫: ওয়েব ও ডেস্কটপ অ্যাপে কোপাইলট চ্যাট চালু করা এবং প্রশ্নের উত্তর পেতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।মাইক্রোসফট টু ডু: অ্যাপটি লোড না হওয়া এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।বিপর্যয়ের কারণ অনুসন্ধান এবং সেবা পুরোপুরি স্বাভাবিক করার বিষয়ে মাইক্রোসফট কাজ করছে। তবে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান ও স্বাভাবিক কার্যক্রমে ফেরার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান;১৩ নভেম্বর ২০২৬।