হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে ড্রোনটির পরিচয় ও ভূপাতিত হওয়ার ঘটনা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় ড্রোনটির ধ্বংসাবশেষের কয়েকটি ছবিও প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি।ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত, জাতীয় স্বার্থ ও প্রতিরক্ষা রক্ষায় তারা কোনো ধরনের দ্বিধা করবে না।তবে প্রকাশিত ছবিগুলোর সত্যতা এবং ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোনের কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।তথ্যসূত্র: ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা ও আলজাজিরা১৩ নভেম্বর ২০২৬।