‘বাংলাদেশ পরিত্যক্ত দেশে পরিণত হয়েছে, নিরাপত্তা নেই’: আসিফ মাহমুদ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫ সময়
দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, দেশে কোথাও আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান নিয়ে আলোচনা চলছে।শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ মাহমুদ।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এ জন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’তার এই বক্তব্যে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে।তবে ফেসবুক পোস্টে নিজের মন্তব্যের পক্ষে কোনো নির্দিষ্ট ঘটনা, তথ্য বা পরিসংখ্যান তুলে ধরেননি আসিফ মাহমুদ। পাশাপাশি সংবিধান নিয়ে আলোচনার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পর্ক ব্যাখ্যা করেও বিস্তারিত কিছু বলেননি।