সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ‘এসপি অ্যাওয়ার্ড’ পেয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ প্রতিরোধে সক্রিয় উদ্যোগ এবং ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও ধারাবাহিক প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।তাঁর এ অর্জনে রায়গঞ্জ ও সলঙ্গা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।