আমার মা, লিখবো কী তাঁর কথা!!লিখলে কি কুলাবে, ডায়েরির সব পাতা?শিশু থেকে কিশোর, যৌবন থেকে প্রাপ্ত বয়স।সকলি যেনো মায়ের কাছে বাচ্চা বয়স।অসুখ বিসুখ, আপদ বিপদে।সর্বত্রই যে মায়ের মন কাঁদে।কোথাও গেলে সাবধানে যেও।জলদি করে ফিরে আসিও।এমন চিন্তা মায়ের মনে।যাচ্ছে বাছা কোন খানে!আমার চলার শব্দ শুনে।সবার আগে মায়ের কানে।কিসে ভালো কিসে মন্দ।মায়ের মনে থাকে ধন্দ।মা অমূল্য ধন সবার ই জন্য।মায়ের আঁচল তলে, হয়েছি ধন্য।কবির পরিচিতি আলেয়া মান্নান, যার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম মোসাঃ আলেয়া খাতুন। জন্ম তারিখ ২০ অক্টোবর ১৯৮৫তার জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে।তাঁর পিতা: মরহুম ইমাম হোসাইন এবং মাতা: মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকুরীজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝেও দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির ছিলেন এই কবি, ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর। আজ থেকে প্রায় তিন বছর আগে তাঁর একটি যৌথ বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করে। তাঁর জীবনধারা অতি সাধারণ। তিনি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ—এটাই তাঁর বড় পরিচয়।